
২৫ নভেম্বর ২০১৪ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগ আয়োজিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভীন হাসান, রেজিস্ট্রার ফেরদৌস আলী, সব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। উপাচার্য তাঁর বক্তব্যে সব ধরনের নারী নির্যাতন বিশেষ করে পারিবারিক নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। নারী নির্যাতন বন্ধ করতে নারীদের পাশাপাশি পুরুষদেরও এগিয়ে আসার জন্য অনুরোধ জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
সোসিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের চেয়ারপারসন মালেকা বেগম বলেন, সারা পৃথিবীতে আন্তর্জাতিক এই দিবসটি একই সঙ্গে একই সময় পালিত হচ্ছে। আমরাও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এই দিবসটিতে নারী নির্যাতন প্রতিরোধে আমাদের কণ্ঠ সোচ্চার করছি। শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শামীমা সুলতানা, তাসফিয়া তানজিম, সারা মেহনাজ, ফাতেমা তুজ জোহরা মীম, খায়রুননিসা, তাবাসসুম আক্তার, সামিহা ইরফান রিয়া ও নাদিয়া মেহনাজ নোভা। সভা পরিচালনা করেন সোসিওলজি ও জেন্ডার স্টাডিজ বিভাগের প্রভাষক জোবায়রা বিশ্বাস।