প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গতকাল সোমবার নারীর মানবাধিকার ও মর্যাদাবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পল্লী শ্রীর নারী নির্যাতন বন্ধে স্থানীয় উদ্যোগ প্রকল্পের আয়োজনে এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুর রাজ্জাক। সেমিনারে বক্তারা নারীর অধিকার বাস্তবায়ন, নারী নির্যাতন বন্ধ, বাল্যবিবাহ রোধ, নারীর প্রতি সব ধরনের বৈষম্য দূর করার আহ্বান জানান।