নারী নির্যাতন বন্ধের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোমবাতি প্রজ্বালন, শপথবাক্য পাঠ, শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে গতকাল শুক্রবার আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। আলোচনায় বক্তারা বাল্যবিবাহ, বহুবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন বন্ধের আহ্বান জানান। এবার দিবসটির প্রতিপাদ্য ছিল—‘নারীর তথ্য পাওয়ার অধিকার, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার’। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:পাবনা: বৃহস্পতিবার রাত ১২টা এক মিনিটে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’ আয়োজনে শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে মোমবাতি প্রজ্বালন ও নারী নির্যাতন প্রতিরোধের শপথবাক্য পাঠের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকাল ১০টায় পাবনা পৌরসভার উদ্যোগে একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১১টায় চাটমোহর উপজেলার হরিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে বিলকুড়ালিয়ার ভূমিহীন নারীরা একটি শোভাযাত্রা বের করেন। দিনাজপুর: বেলা তিনটা থেকে শিল্পকলা একাডেমী চত্বরে মহিলা পরিষদ, যুব মহিলা লীগসহ সম্মিলিত নারীসমাজ শাহবাগ গণজাগরণ মঞ্চের আহ্বানে মানববন্ধন, আলোচনা সভা এবং শেষে সন্ধ্যায় মোমবাতি প্রজ্বালন করা হয়। এর আগে প্রেসক্লাবের সামনের রাস্তায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়।