নারী নির্যাতন মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য জিসান আহমেদকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গত সোমবার দুপুরে হাজীগঞ্জ থানা-পুলিশ স্থানীয় রাজারগাঁও বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করে। জিসান আহমেদ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক। হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, মুরাদের বিরুদ্ধে ওই ইউনিয়নের চারআনি গ্রামের এক নারী গ্রাম-পুলিশ নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাজীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। এরপর মুরাদ হাইকোর্ট থেকে জামিন নেন। কিন্তু নিম্ন আদালতে আত্মসমর্পণ না করায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়। হাজীগঞ্জ থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, গ্রেপ্তারের পর সোমবার বিকেলেই জিসানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।