নারী নির্যাতন মামলায় পুলিশের এসআই কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে নারী নির্যাতন মামলায় পুলিশের এক উপপরিদর্শককে (এসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল সোমবার সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মো. ইসরাইল হোসেন ওই এসআইকে কারাগারে পাঠানোর আদেশ দেন। জানা যায়, ঘটনার সময় এসআই আজিজুল ইসলাম চৌধুরী সুনামগঞ্জের ছাতক থানায় কর্মরত ছিলেন। তখন তিনি ছাতক উপজেলার বাঁশখলা গ্রামের একটি মামলা তদন্তের দায়িত্ব পান। সেই সূত্রে তিনি গ্রামের জোছনা বেগমের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন এসআই আজিজুল। কিন্তু পরে বিয়ে করতে অস্বীকার করলে জোছনা ২০১২ সালে আদালতে অভিযোগ দেন। তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় আদালত মামলাটি আমলে নেন।সর্বশেষ আজিজুল সিলেটের বিয়ানীবাজার থানায় কর্মরত ছিলেন।