নারী নির্যাতন রোধে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারী নির্যাতন ও বাল্যবিবাহ একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। বাল্যবিবাহ নারী নির্যাতনের অন্যতম কারণ। রাস্তাঘাট, স্কুল-কলেজ, কর্মক্ষেত্র; এমনকি বাসেও নারী নির্যাতনের ঘটনা ঘটে। এ থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা।
গতকাল মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জ সদর থানা প্রাঙ্গণে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধমূলক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) ও মানিকগঞ্জ জেলা পুলিশ যৌথভাবে এ সভার আয়োজন করে।
পুলিশ সুপার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিপিডব্লিউএনের সভাপতি পুলিশের লজিস্টিকস বিভাগের ডিআইজি মিলি বিশ্বাস। আরও বক্তব্য দেন জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, বিশেষ পুলিশ সুপার (পুলিশ হেড কোয়ার্টার) শামীমা বেগম প্রমুখ।