নারী নির্যাতনকে ‘না’ বললেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গতকাল রোববার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ’ পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর অয়োজিত এসব কর্মসূচিতে অংশগ্রহণকারী শতাধিক নারী-পুরুষ নারী নির্যাতনকে ‘না’ উচ্চারণ করে ঘরেবাইরে শান্তি আনার অঙ্গীকার করেছেন।গতকাল সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর এলাকার চৌমোহনায় মানববন্ধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী, মহিলাবিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কর, বেসরকারি উন্নয়ন সংস্থা এমসিডার নির্বাহী পরিচালক মো. তহিরুল ইসলাম, আরডিআরএস বাংলাদেশের নারী অধিকার ইউনিটের কর্মকর্তা কানিজ ফাতেমা প্রমুখ।