নারী নির্যাতনের প্রতিবাদ বন্ধুসভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শিশু ঋতুকে পাশবিক নির্যাতনের পর হত্যা ও টাঙ্গাইলে তিন মেয়েসহ মাকে পুড়িয়ে হত্যার প্রতিবাদে প্রথম আলো রায়গঞ্জ বন্ধুসভা মানববন্ধন করেছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার ধানগড়ায় বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠাগারের সামনে এ কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিজয় কুমার সাহা, ইউনিভার্স একাডেমির শিক্ষক আলহাজ আহমেদ সংহতি প্রকাশ করেন। প্রায় আধঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রায়গঞ্জ বন্ধুভার সভাপতি রাকিবুল হাসান। সমাবেশে নারী ও শিশু নির্যাতন বন্ধ এবং নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।