নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শনিবার নারী নির্যাতনের প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রায়গঞ্জ উপজেলা ভূমিহীন সমিতি এই সমাবেশের আয়োজন করে।
গতকাল বেলা ১১টার দিকে ‘রুখো, নাচো, ওঠো’—এ স্লোগান নিয়ে রায়গঞ্জ উপজেলা পরিষদের সামনে শহীদ মিনারের পাদদেশে এ কর্মসূচির আয়োজন করা হয়। জাকিয়া বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন ভূমিহীন নেতা রফিকুল ইসলাম, হালিমা খাতুন, ঘুড়কা আঞ্চলিক ভূমিহীন সমিতির সভাপতি অজয় সেন প্রমুখ। সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন।