নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে যৌন হয়রানিসহ নারী নির্যাতনের বিভিন্ন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেছে দুটি নারী সংগঠন।মহিলা পরিষদ ও জাতীয় মহিলা আইনজীবী সমিতি এ ব্যাপারে পৃথক বিবৃতি দিয়েছে। ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমলের দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণ, রংপুরে বদরগঞ্জে দুই গৃহবধূকে সালিসের নামে অমানবিক নির্যাতন, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গণধর্ষণের পর আদিবাসী নারীর লাশ বিবস্ত্র করে গাছে ঝুলিয়ে রাখাসহ সব নারী নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে সংগঠন দুটি। বিজ্ঞপ্তি।