নারী নির্যাতনের বিরুদ্ধে যুবসমাজকে প্রত্যয়ী হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী নির্যাতন, দুর্নীতিসহ সব ধরনের অনাচারের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়ানোর আহ্বান জানালেন বিশিষ্টজনেরা। গতকাল বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তাঁরা এ আহ্বান জানান।১২ আগস্টের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল মানববন্ধন, দুর্নীতিবিরোধী ভ্রাম্যমাণ কার্টুন প্রদর্শনী ও গেম শো।শিক্ষাপ্রতিষ্ঠানসহ সমাজের কোথাও যাতে নারীদের প্রতি নির্যাতন ও অশোভন আচরণের ঘটনা না ঘটে, সে জন্য যুবসমাজকে প্রত্যয়ী হওয়ার আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা চাই, সমাজের সব জায়গা থেকেই দুর্নীতি দূর হোক। সুশাসন প্রতিষ্ঠা হোক। যৌন নির্যাতন বন্ধ হোক।’মানববন্ধনে বেশ কয়েকজন শিক্ষার্থী অংশ নেন। ভ্রাম্যমাণ প্রদর্শনীতে ছিল দুর্নীতিবিরোধী কার্টুন।