প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে চানবানু (৩০) নামের এক নারী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার ফেনারবাক ইউনিয়নের সুজাতপুর গ্রামে এ ঘটনা ঘটে। চানবানু সুজাতপুর গ্রামের সুহেল মিয়ার স্ত্রী। পুলিশ ও এলাকাবাসী জানায়, আধিপত্য বিস্তার নিয়ে ইউনিয়নের ভুতিয়ারপুর ও সুজাতপুর গ্রামের আবদুল হক এবং আবু তাহেরের লোকজনের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে গতকাল ওই সংঘর্ষ হয়।