প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে গতকাল মঙ্গলবার অজ্ঞাতপরিচয় (৪৫) এক নারী নিহত হয়েছেন৷ প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী জামালপুর রেলস্টেশন এলাকায় রেললাইনের পাশে সকাল ১০টা থেকে বসে ছিলেন৷ চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু সেতুগামী ৩৭ নম্বর লোকাল ট্রেনটি বেলা সাড়ে ১১টার দিকে ওই স্টেশনের পশ্চিম পয়েন্ট অতিক্রমের সময় ওই নারী ট্রেনের িনচে শুয়ে পড়েন। এ সময় তাঁর দেহ দ্বিখণ্ডিত হয়ে যায়।
জামালপুর সংবাদদাতা