নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় এক নারীর নিহত হয়েছেন। গতকাল শনিবার এ দুর্ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি৷ তাঁর বয়স ৪০ বছর। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় গাজীপুরগামী একটি কাভার্ড ভ্যান ওই নারীকে পেছন থেকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।