নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে গতকাল শুক্রবার দুপুরে এক নারী মারা গেছেন। তাঁর নাম আলেয়া বেগম (৫২)। তিনি কালুখালী উপজেলার কাটাখালী গ্রামের আকরাম হোসেনের স্ত্রী। নিহত ব্যক্তির আত্মীয় মনিরুল ইসলাম জানান, আলেয়া কানে কম শুনতেন। স্থানীয় একটি ইটভাটায় শ্রমিকদের রান্নার কাজ শেষে বাড়ি ফিরছিলেন। কালিকাপুর রেলসেতুর কাছে গোয়ালন্দ থেকে খুলনাগামী মেইল ট্রেনে কাটা পড়েন তিনি। রাজবাড়ী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।