নারী নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বালিউরা এলাকায় গতকাল সোমবার সকালে ট্রেনের নিচে কাটা পড়ে আনোয়ারা বেগম (৬০) নামের এক নারী নিহত হয়েছেন। আনোয়ারা বেগম উপজেলার বায়েক গ্রামের মৃত মানিক মিয়ার স্ত্রী। তিনি একই উপজেলার রঘুরামপুর গ্রামে তাঁর মেয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়েন। বায়েক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।