নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় গতকাল রোববার আলুবোঝাই ট্রাক উল্টে শরিফা বেগম (৩২) নামের এক নারী নিহত ও এক শিশু আহত হয়েছে। শরিফা উপজেলার ডাকালীগঞ্জ গ্রামের আবদুল মজিদের স্ত্রী। পুলিশ জানায়, বিকেলে উপজেলার কাজীপাড়া থেকে আলুবোঝাই একটি ট্রাক জলঢাকা শহরের দিকে যাচ্ছিল। বিকেল চারটার দিকে ডাকালীগঞ্জ বাজার এলাকায় শরিফা ও ডাকালীগঞ্জ গ্রামের লাল মিয়ার ছেলে সাগর (৬) দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় তাদের বাঁচাতে গিয়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে শরিফা ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া সাগর গুরুতর আহত হয়।