নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গতকাল শুক্রবার রেললাইনের পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে রেল পুলিশ। তাঁর গায়ে সাদা-বেগুনি রঙের সালোয়ার-কামিজ ছিল। জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া বলেন, সকালে কালিয়াকৈরের বলিয়াদি এলাকায় খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে বেলা সোয়া ১১টার দিকে লাশ উদ্ধার করা হয়।