নারী নীতি বাতিল না করলে টানা হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সরকারের বিদায়ঘণ্টা বেজে গেছে বলে মনে করেন ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান এবং ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির ফজলুল হক আমিনী। তিনি বলেন, নারী-পুরুষের সমতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ জন্য প্রস্তাবিত নারীনীতি বাতিল বা স্থগিত না হলে এই হরতাল স্থগিত হবে না। প্রয়োজনে লাগাতার হরতাল হবে। ৪ এপ্রিলের হরতাল সামনে রেখে গতকাল মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে আয়োজিত মতবিনিময় সভায় আমিনী এ কথা বলেন। আমিনী বলেন, সরকার নারীনীতি করে কোরআন বিদায় করতে চাইছে। কিন্তু আসলে সরকারেরই বিদায়ঘণ্টা বেজে গেছে। দেশের সব মুসলমানকে ঈমান রক্ষার জন্য এই সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামার পরামর্শ দিয়েছেন তিনি।