নারী নীতিমালা নিয়ে আলেমদের সঙ্গে সরকারের আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীনীতি নিয়ে দেশের বিশিষ্ট আলেম-ওলামাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে আলোচনা করা হচ্ছে। এ নিয়ে সংশয়-সন্দেহ দূর করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা এইচ টি ইমামের হেয়ার রোডের বাসভবনে আলেমদের বৈঠক হয়। বৈঠকে এইচ টি ইমাম ছাড়াও পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ, ধর্ম প্রতিমন্ত্রী শাহজাহান মিয়া, ধর্মসচিব কাজী হাবিবউল আউয়াল এবং আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ উপস্থিত ছিলেন। এইচ টি ইমাম বলেন, ‘নারীনীতি নিয়ে কেউ কেউ রাজনীতি করার চেষ্টা করছেন। এ নিয়ে রাজনীতি হোক, তা আমরা চাই না।