নারী নেতৃত্বে বিমানের বিশেষ ফ্লাইট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার ক্যাপ্টেন তানিয়া রেজা ও ফার্স্ট অফিসার সারওয়াত সিরাজ অন্তরার পরিচালনায় ও নারী কেবিন ক্রুদের সহায়তায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ বিজি-৬০৩ ফ্লাইটটি দুপুরে ৮০ জন যাত্রী নিয়ে সিলেটের উদ্দেশে ঢাকা ত্যাগ করে। এ উপলক্ষে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক এ এম মোসাদ্দিক আহমেদ বলেন, ‘বিমানে ফ্লাইট পরিচালনাসহ গ্রাউন্ড সার্ভিস, প্রকৌশল এবং বিভিন্ন বিভাগে নারী কর্মীরা দক্ষতার পরিচয় দিচ্ছেন। দেশের নারীরা বিশ্বের সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যাচ্ছেন।’ ২০৩০ সালের মধ্যে বিমানে ৫০ শতাংশ নারী কর্মী নিয়োগের কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে তিনি তাঁর বক্তব্যে উল্লেখ করেন। বিজ্ঞপ্তি