নারী পাচার মামলায় স্বামীসহ চারজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলায় এক নারীকে প্রহসনমূলক বিয়ে করার পর পাচারের দায়ে স্বামীসহ চারজনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও প্রত্যেকের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক জেব-উন-নেসা এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, প্রতারণার শিকার নারীর স্বামী গোপালগঞ্জ জেলা সদরের হাতিকাটা উলিপুর গ্রামের গোলাম রসুল সরদার, একই জেলার কোটালীপাড়া উপজেলার তাড়াসির সিরাজ শেখ, বরিশালের বানারিপাড়া উপজেলার শালিয়াবাকপুর গ্রামের লিপি খাতুন ওরফে লিজা, বগুড়ার শেরপুর উপজেলার সদর হাসরা গ্রামের দুলাল প্রামাণিক। এদের মধ্যে গোলাম রসুল, সিরাজ শেখ ও দুলাল প্রামাণিক পলাতক।