নারী পাচারে জড়িত থাকার অভিযোগে একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী পাচারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলাল হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। খুলনা রেলওয়ে স্টেশন এলাকা থেকে গত বৃহস্পতিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে যশোরের অভয়নগর থানার পুলিশ।পুলিশ জানায়, অভয়নগর উপজেলার এক কলেজছাত্রীকে ভারতে পাচার ও বিক্রির অভিযোগের ভিত্তিতে বেলালকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি ঝালকাঠির নলছিটি উপজেলায়।অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. খবির আহমেদ বলেন, নারী পাচারে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বেলাল।