নারী পুলিশের সুসজ্জিত দল যাচ্ছে হাইতির শান্তিরক্ষা মিশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হাইতি যাচ্ছে বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত নারী দল। সাধারণ পুলিশিং ছাড়াও এ দলের সদস্যরা ভূমিকম্পবিধ্বস্ত হাইতিতে পুনর্গঠনে অংশ নেবেন।নারী দলের পাশাপাশি পুলিশের আরও একটি দল হাইতিতে যাচ্ছে। এর মধ্যে নারী পুলিশের দলটি ১৫ মে এবং অন্য দলটি ২০ মে হাইতির উদ্দেশে রওনা দেবে।১৬০ সদস্যের নারী পুলিশের দলটির কমান্ডার হলেন অতিরিক্ত পুলিশ সুপার রকফার সুলতানা। অন্য দলটির নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার আবু সালেহ মোহম্মদ গোলাম মাহমুদ।গতকাল বুধবার রাজারবাগ পুলিশ মিলনায়তনে হাইতিগামী এসব পুলিশ সদস্যকে যাত্রাপূর্ব পরামর্শ দেওয়া হয়। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ, র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি আমিনুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (বিশেষ শাখা) জাভেদ পাটোয়ারী, মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহীদুল হক, পুলিশ স্টাফ কলেজের রেক্টর নাইম আহমেদ বক্তব্য দেন।আইজিপি বলেন, ‘শান্তিরক্ষা সদস্যদের দেখে হাইতির মানুষ বাংলাদেশ সম্পর্কে, এ দেশের মানুষ সম্পর্কে ধারণা নেবে। আপনারা তাদের জন্য একটি ইতিবাচক ভাবমূর্তি রেখে আসবেন বলেই আমাদের আশা।’