নারী পোশাককর্মীদের জন্য ডরমিটরি নির্মাণে চুক্তি সই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোশাকশিল্পে কর্মরত নারী শ্রমিকদের জন্য ডরমিটরি নির্মাণে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ও বিজিএমইএর মধ্যে চুক্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার চউকের সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়।চুক্তি অনুযায়ী, চউক ডরমিটরি নির্মাণ করে আগামী দুই বছরের মধ্যে বিজিএমইএকে তা হস্তান্তর করবে। নগরের সল্টগোলা রোডের পাশে চউকের দশমিক ৬০ একর জায়গায় এ ডরমিটরি নির্মিত হবে। গতকাল এ অনুষ্ঠানে প্রাক্কলিত ব্যয়ের ১০ শতাংশ অর্থাৎ দুই কোটি ৯৪ লাখ টাকার পে-অর্ডার চউকের কাছে হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে চউকের চেয়ারম্যান আব্দুচ ছালাম, সদস্য মফিজুর রহমান ও ইউনুস গনি, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।