নারী পোশাকশ্রমিক এসিডদগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান এলাকায় গতকাল রাতে সালমা নামে তৈরি পোশাক কারখানার এক নারী শ্রমিক এসিড সন্ত্রাসের শিকার হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এসিডদগ্ধ মেয়েটি হাসপাতালে সাংবাদিকদের জানান, গতকাল রাতে তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন। নতুন বাজার এলাকায় তাঁকে এসিড ছুড়ে মারা হয়। এতে তাঁর মুখ ও বুক ঝলসে যায়। তিনি বাড্ডা নতুন বাজার এলাকায় থাকেন বলে জানান। সালমা জানান, তাঁর তালাক দেওয়া স্বামী ইয়ার মোহাম্মদই তাঁকে এসিড ছুড়ে মেরেছেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গত ২১ মার্চ তিনি ইয়ার মোহম্মদকে তালাক দেন। এই ক্ষোভে গতকাল রাতে তাঁকে এসিড ছুড়ে মারেন।