নারী প্রার্থী দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এবারই প্রথম সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় সাধারণ সদস্য পদে ৩৪৪ জন প্রার্থীর মধ্যে ২ জন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন উপজেলার সেলবরষ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে স্বপ্না আক্তার ও ৩ নম্বর ওয়ার্ডে ফিরোজা। সেলবরষ ও পাইকুরাটি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান বলেন, এবারই প্রথমবারের মতো এখানকার ১০টি ইউনিয়নের ৯০টি ওয়ার্ডের ৩৪৪ জন সাধারণ সদস্য পদপ্রার্থীর মধ্যে দুজন নারী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ৪ জুন এ উপজেলায় নির্বাচন হবে।