নারী ফুটবলার নার্গিসকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলে বাংলাদেশের হয়ে অংশ নেওয়া রাজশাহীর বাগমারার নার্গিস খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। বাগমারার স্থানীয় সাংসদের উদ্যোগে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ উপলক্ষে গত বুধবার বিকেলে উপজেলার সালেহা-ইমারত কোল্ডস্টোরেজ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এনামুল হক। অতিথি ছিলেন বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আবদুল মালেক, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ হাতেম আলী। অনুষ্ঠানে আওয়ামী লীগের উপজেলা শাখার নেতা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নার্গিস খাতুনের বাড়ি রাজশাহীর বাগমারার খর্দ্দকৌড় গ্রামে। এর আগে বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে জাতীয় পর্যায়ে একাধিকবার অংশ নিয়েছিল সে।