নারী বন্দীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে জাহানারা বেগম (৬৪) নামের এক নারী বন্দীর মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মো. ছগির মিয়া বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে হাজতি জাহানারা বেগমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতে তাঁর মৃত্যু হয়। তিনি নগরের বন্দর থানার একটি হত্যা মামলার আসামি। ২০১০ সালের ১ জানুয়ারি তাঁকে কারাগারে আনা হয়।