নারী বেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতটি ইউনিয়নে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটার বেশি। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সাতটি ইউনিয়নে মোট ভোটার ১ লাখ ৮৩ হাজার ১১২ জন। এর মধ্যে নারী ৯১ হাজার ৯৪০ জন ও পুরুষ ৯১ হাজার ১৭২ জন। সাতটি ইউনিয়নের মধ্যে চারটিতে পুরুষের চেয়ে নারী ভোটার বেশি। এগুলো হলো মহাদান, ভাটারা, আওনা ও ডোয়াইল। উপজেলা নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। এ সাতটি ইউনিয়নে ২৮ মে নির্বাচন হবে।