নারী বেশি ক্ষতিগ্রস্ত হন দুর্নীতিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রধান বাধা দুর্নীতি। দুর্নীতির কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হন নারী। গতকাল শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচকেরা এ কথা বলেন।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে টিআইবি। প্রতিযোগিতায় দেশের উচ্চমাধ্যমিক থেকে স্নাতকোত্তর পর্যায়ের ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দেড় শ বিতার্কিক অংশ নিচ্ছেন।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেন, নারীর সমতাভিত্তিক উন্নয়ন হলেই কেবল জাতীয় উন্নয়ন সম্ভব। নারী উন্নয়নে সরকারের নানা কর্মসূচির কথা উল্লেখ করে তিনি নারীদের লজ্জা-ভয় কাটিয়ে সাহসিকতার সঙ্গে সব বাধা অতিক্রমের আহ্বান জানান। বিজ্ঞপ্তি