নারী ভোটাররাই এগিয়ে থাকলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রটিতে নারী-পুরুষ ভোটারের সংখ্যা প্রায় সমান সমান। ৩৬২ ও ৩৪১। কিন্তু ভোট দেওয়ার ক্ষেত্রে নারীরা এগিয়ে থাকলেন অনেক ব্যবধানে। কেন্দ্রে দেওয়া মোট ভোটের ৭৬ শতাংশই নারী ভোটার।
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের চিত্র এটি। গতকাল শনিবার ষষ্ঠ ধাপে এই কেন্দ্রে শুধু সংরক্ষিত সদস্য পদে নির্বাচন হয়। সংরক্ষিত সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন প্রার্থী।
ভোটকেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা কলেজশিক্ষক অরুণ চন্দ্র দাস জানান, এই ইউপিতে চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন। এখন শুধু সংরক্ষিত সদস্য পদে ভোট হয়েছে। এই পদে প্রতিদ্বন্দ্বী তিন প্রার্থী হলেন খাদিজা আক্তার, জাহানারা বেগম ও সেলিনা বেগম।
বেলা একটায় কেন্দ্রটিতে গিয়ে দেখা যায়, কেন্দ্রের ভেতর ও বাইরে ভোটারদের হইচই। তাঁরা সবাই নারী। হোসনে আরা নামে এক ভোটার বলেন, ‘নারী প্রার্থীগো ভোট দেওনের জন্যই এত কষ্ট কইরা এনো আইছি। হেরা (পুরুষেরা) নারীগো ভোট দিব না। এলিগা দুই-একজন ছাড়া কেউই আইয়ে নাই।’