নারী মাদক ব্যবসায়ীর দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গাঁজা ব্যবসার অভিযোগে এক নারীকে দেড় বছর কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মনিরুল ইসলাম পাটোয়ারী গত মঙ্গলবার এ রায় দেন।দণ্ডপ্রাপ্ত শিউলী খাতুন (১৯) চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার হুজরাপুর-রেলবাগানপাড়ার ইসমাইল হোসেনের স্ত্রী। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী গোয়েন্দা অঞ্চলের উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম জানান, বেলা পৌনে একটার দিকে রেলবাগানপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় নিজ বাড়ি থেকে ১৫ কেজি গাঁজাসহ শিউলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।