নারী মুক্তির সংগ্রাম বেগবানের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শ্রেণীশোষণ ও সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে পরিচালিত মানব মুক্তির সংগ্রামের সঙ্গে নারী মুক্তির সংগ্রাম জড়িত। তাই নারী মুক্তির সংগ্রাম শুধু নারীর নয়, নির্যাতিত মানুষেরও সংগ্রাম। গণতন্ত্র, সমাজতন্ত্রের সংগ্রামকে অগ্রসর করার ধারাতেই নারী মুক্তির সংগ্রামকে বেগবান করতে হবে।’গতকাল বুধবার ‘নারী জাগরণ যাত্রা ২’-এর দ্বিতীয় দিনে জাগরণ যাত্রার সদস্যরা এ কথা বলেন। গতকাল সকালে ফরিদপুরের মধুখালী থেকে দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়। মাগুরা, ঝিনাইদহ ও কালীগঞ্জে সভা এবং যাত্রাপথের বিভিন্ন স্থানে হাটসভা বৈঠক, পথসভাসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়। পরে সন্ধ্যায় যশোরে সভার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়। বিভিন্ন জায়গায় বৃষ্টি উপেক্ষা করে জনগণ নারী মুক্তির কথা শুনতে আসেন।তিন দিনব্যাপী জাগরণ যাত্রাটি আজ বৃহস্পতিবার মংলায় নারী সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। জাগরণ যাত্রা দলের ২২ জন নারী সদস্য দেশব্যাপী নারী মুক্তির কথা বলছেন। আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে এ যাত্রা শুরু হয়েছে। বিজ্ঞপ্তি।