নারী যাত্রীর মাথা ফাটিয়ে দিলেন বিমানকর্মীরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর দিলকুশায় গতকাল মঙ্গলবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যালয়ে টিকিট কাটতে যাওয়া এক নারী যাত্রীকে চেয়ার দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছেন বিমানের কয়েকজন কর্মী। আহত মধ্যবয়সী ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ওই নারী জানান, ২৬ জুন মালয়েশিয়ায় যাওয়ার টিকিট নিশ্চিত করতে কাউন্টারে গেলে বিমান কর্মকর্তা কবির হোসেন বলেন, অতিরিক্ত পাঁচ হাজার টাকা দিলে টিকিট পাওয়া যাবে। তিনি এর প্রতিবাদ জানান। একপর্যায়ে কবির হোসেনসহ বিমানের কয়েকজন কর্মী তাঁকে চেয়ার দিয়ে পিটিয়ে আহত করেন। এ ঘটনায় কবিরসহ দুজনকে আটক করেছে পুলিশ৷