নারী লাঞ্ছনায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে নারী লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন অগ্রগ্রাহী নামের একটি সংগঠন। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। 
সমাবেশে বক্তারা বলেন, দেশের তরুণসমাজকে মেধা ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলা হলে এ ধরনের ন্যক্কারজনক ঘটনা থেকে জাতি মুক্তি পাবে। নারী নির্যাতন বন্ধে প্রশাসনকে আরও সজাগ থাকতে হবে। পাশাপাশি দেশের ছাত্রসমাজকে নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধে এগিয়ে আসতে হবে।
সংগঠনের তত্ত্বাবধায়ক ওমর ফারুকের পরিচালনায় তানজীল রশিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র ট্রাস্টের চেয়ারম্যান মাহফুজুর রহমান। বক্তব্য দেন কথাসাহিত্যিক নুরুল আলম, শিশুসংগঠক তারিকুল ইসলাম, অগ্রগ্রাহীর সহসভাপতি আতিকা অনন্যা, এছাম ইসলাম, ফারহানা জামান, আসফিয়া আহমদ খান, সারাহ চৌধুরী প্রমুখ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চকবাজারে এসে শেষ হয়।