নারী লাঞ্ছনার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারীদের লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। শিক্ষার্থী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে গতকাল রোববার বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়। অনেকে যৌন হয়রানির প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।