নারী শিক্ষায় অবদানের স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী শিক্ষায় বিশেষ অবদানের জন্য কবি নজরুল স্মৃতি স্বর্ণস্মারক পেয়েছেন চাঁদপুরের শাহরাস্তি উপজেলার করফুলেন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আর্জুমান্দ বানু। গতকাল শুক্রবার ঢাকায় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শফিউর রহমান মিলনায়তনে তাঁর হাতে এই স্মারক তুলে দেন কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র সুবর্ণ কাজী ও জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান মুহম্মদ নজরুল ইসলাম তামিজী। সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য অনুষ্ঠানে মোট আটজনকে স্মারক দেওয়া হয়।
বিজ্ঞপ্তি