প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, নারীকে বিভিন্ন গুণে গুণান্বিত হতে হবে। সাহস দেখাতে হবে। শিক্ষিত হতে হবে। নারী সাহসী ও শিক্ষিত হলেই সমাজ অগ্রসর হবে।
গতকাল মঙ্গলবার জাতীয় মহিলা সংস্থার মৌলভীবাজার কার্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণমন্ত্রী এসব কথা বলেন।
জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী সৈয়দা জহুরা আলাউদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।