নারী শ্রমিককে মারধরের ঘটনায় কারখানায় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে এক নারী শ্রমিককে মারধর করে আটকে রাখার ঘটনায় কারখানায় ভাঙচুর চালিয়েছেন শ্রমিকেরা। শাহীবাগ এলাকার জিকে গার্মেন্টস নামের একটি পোশাক কারখানায় গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুরের খাবারের বিরতির পর কাজে ভুল হওয়ার অপরাধে এক নারী শ্রমিককে মারধর করেন কারখানার উৎপাদক ব্যবস্থাপক ইসমাইল হোসেন। ওই নারী শ্রমিক এর প্রতিবাদ করলে তাঁকে কারখানার দ্বিতীয় তলার একটি কক্ষে দুই ঘণ্টা আটকে রাখেন ওই কর্মকর্তা। পরে বিকেল চারটার দিকে তাঁকে ছেড়ে দেওয়ার পর তিনি বিষয়টি সহকর্মীদের জানান। এর পরই দ্বিতীয় তলায় কর্মরত শ্রমিকেরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা ওই কর্মকর্তাকে না পেয়ে তাঁর কক্ষে ভাঙচুর চালান। পরে তাঁরা নিচতলার কার্যালয়ে গিয়েও ভাঙচুর করেন। পরে কারখানার মহাব্যবস্থাপক আহসানুল কাদির ওই কর্মকর্তার বিচারের আশ্বাস দিলে শ্রমিকেরা বাড়ি ফিরে যান।

ওই নারী শ্রমিক বলেন, কাজে সামান্য ত্রুটি হওয়ায় ইসমাইল  তাঁকে মারধর করে আটকে রাখেন।