নারী শ্রমিকদের জন্য নীতিমালা প্রণয়নের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চালকলের চাতালে কাজ করি। আজ এ চাতালে তো কাল ও চাতালে। বাচ্চাগের ইশকুলি দিতি যায়ে খুব ভুগতি হয়েচে।’গতকাল রোববার সকালে গ্রামীণ অপ্রাতিষ্ঠানিক নারী শ্রমিকদের অধিকার প্রাতিষ্ঠানিকীকরণ প্রকল্পের অধিপরামর্শ সভায় চাতালশ্রমিক আসমা বেগম এভাবেই তাঁর বক্তব্য উপস্থাপন করেন। যশোর সদরের উপশহর এলাকার এফপিএবি মিলনায়তনের রাষ্ট্রীয় আইনপ্রণেতা ও পরিকল্পনাকারী ব্যক্তিদের সঙ্গে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ খালেদুর রহমান। বেসরকারি সংস্থা এইড ঝিনাইদহের উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুশীল সমাজ কোয়ালিশনের কেন্দ্রীয় সভাপতি এন এম শাহজালাল। অনুষ্ঠানে ধারণাপত্র পাঠ করেন প্রকল্পের সমন্বয়কারী আশাবুল হক।ধারণাপত্রে বলা হয়, যশোর, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় ১৮ হাজার অপ্রাতিষ্ঠানিক নারী শ্রমিক রয়েছেন; যাঁদের নির্দিষ্ট কোনো মজুরিকাঠামো নেই। একই কাজ করে তাঁরা মজুরি পান পুরুষের অর্ধেক। তাঁদের সন্তানের লেখাপড়ার কোনো নিশ্চয়তা নেই। এসব নারী শ্রমিকের জন্য নির্দিষ্ট একটি নীতিমালা প্রণয়নের জন্য অনুষ্ঠানে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।