নারী শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে শ্রীপুরের গজারিয়া গ্রামে গত মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাজমা আক্তার (৩৫) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নাজমা এসিআই ফরমেশন কারখানার শ্রমিক ছিলেন। তিনি পাশের ধলাদিয়া কলোনিপাড়া এলাকার সুরুজ্জামান মিয়ার স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার বিকেলে ওই কারখানা থেকে কিছু দূরে ঝোড়ো বাতাসে পল্লিবিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। কারখানা ছুটির পর নাজমা ও জুলেখা বেগম বাড়ি ফেরার পথে ওই ছেঁড়া তারে জড়িয়ে পড়েন। এতে নাজমার ঘটনাস্থলে মৃত্যু হয়। শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।