নারী শ্রমিকের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল মঙ্গলবার একটি অটো রাইস মিলে দুর্ঘটনায় মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। উপজেলার কামারপুকুর ইউনিয়নের বড়াইবাড়িতে অবস্থিত আফজাল অটো রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা বলেন, মনোয়ারা বেগম মিলে কাজ করার সময় তাঁর ওপর বেল্ট ছিঁড়ে পড়ে। আঘাত পাওয়ায় তাঁকে বাড়িতে পাঠানো হয়। এর কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। কামারপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।