নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাল্যবিবাহ, যৌন হয়রানি, নারী নির্যাতন প্রতিরোধ এবং সন্তান প্রসবের সময় সমাজে যে কুসংস্কার রয়েছে তা দূর করতে গ্রামে গ্রামে সচেতনতা বাড়াতে হবে। নারীদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
গতকাল বুধবার খাগড়াছড়ির দীঘিনালার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে জেলা তথ্য কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মহিলা সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা প্রমুখ।