প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় উপকারভোগী নারীদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। জেলা প্রশাসন ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। সমাবেশে মেহের আফরোজ চুমকি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র নেত্রী, যিনি মা-বোনদের কথা ভাবেন। আর তাই তিনি নারী সমাজের উন্নয়নে মাতৃত্বকালীন ভাতা, বিধবা ও বয়স্ক ভাতা এবং দরিদ্রদের ভাতা বিতরণ কর্মসূচি নিয়েছেন।