নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় বড়খাপন ইউনিয়নে শ্রাবণী সমবায় সমিতি কার্যালয়ে গ্রামীণ নারীদের নিয়ে সমাবেশ হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কলমাকান্দা এডিপির শিক্ষা প্রকল্প এই সমাবেশের আয়োজন করে। প্রকল্প ব্যবস্থাপক অভিজিৎ রাকসামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকল্প কর্মকর্তা সৌরভ মারাক, শান্তি দেবনাথ, প্রেসক্লাব সম্পাদক ফখরুল আলম, মানবাধিকারকর্মী মো. জাফর উল্লাহ, শিউলী আক্তার প্রমুখ। সমাবেশে বক্তারা নারী অধিকার, নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ, জন্মনিবন্ধন বিষয়ে সচেতনতা নিয়ে আলোচনা করেন।