নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা সদরের গফুরেন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে গতকাল সোমবার দুপুরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনার বিষয়ে জনগণকে জানানো এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা তথ্য কর্মকর্তার কার্যালয় এ সমাবেশের আয়োজন করে। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার। বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার খাতুন, সুনামগঞ্জ জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রধান শিক্ষক জাহানারা আফরোজ প্রমুখ।