নারী সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে নারীদের হত্যা, ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে খুলনায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ, খুলনার উদ্যোগে নগরের উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। নারীনেত্রী শামীমা সুলতানার সঞ্চালনায় এবং জনউদ্যোগের আহ্বায়ক কুদরত-ই-খুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব মহেন্দ্রনাথ সেন, খুলনা সিটি করপোরেশনের প্যানেল মেয়র রুমা খাতুন, জেলা মহিলা দলের সভানেত্রী তসলিমা খাতুন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিক রুনিসহ দেশে সব নারী হত্যার বিচার দ্রুত সম্পন্ন হলে কুমিল্লার তনু ও খুলনার তন্বী হত্যার বিচারের জন্য সমাবেশের প্রয়োজন হতো না।