প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘি মোহনা মহিলা সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে গতকাল বুধবার মাদিলাহাট কলেজ প্রাঙ্গণে নারী সমাবেশ হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জান্নাতুল ফেরদৌস। প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও এহেতেশাম রেজা। আরও বক্তৃতা করেন মাদিলাহাট কলেজের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান, এডিবির ফুলবাড়ীর ব্যবস্থাপক পবিত্র কস্টা, সংগঠনটির সাধারণ সম্পাদক আক্তারিনা বেগম, কোষাধ্যক্ষ আকতারা বেগম প্রমুখ। সমাবেশে বেতিদঘি ইউনিয়নের মহিলা সমবায় সমিতির সব সদস্য ছাড়াও এলাকার গৃহবধূরা উপস্থিত ছিলেন।