নারী সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের হাকিমপুরে সরকারের সাফল্য, অর্জনসহ সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধবিষয়ক নারী সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ওই সমাবেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাম্মৎ শুকরিয়া পারভীন সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর খায়রুল আলম। বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আকরাম হোসেন, জাতীয় পার্টির সভাপতি আজিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন, সহকারী পুলিশ সুপার আবু হায়দার মো. ফয়জুর রহমান, ওসি আবদুস সবুর, সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান প্রমুখ।